ঢাকার আফতাবনগরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে চার বছরের শিশু তানজিলা ও তার মা মানসুরা বেগম (৩৫) মারা গেছেন। রোববার (১৮ মে) রাত সাড়ে ১০টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মানসুরার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১৬ মে) তানজিলা মারা যায়।

বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। বাকি তিনজন—মানসুরার স্বামী তোফাজ্জল (৮০% দগ্ধ), মেয়ে মিথিলা (৬০% দগ্ধ) ও তানিশা (৩০% দগ্ধ)—এর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাটি দক্ষিণ আনন্দনগর এলাকার একটি ভবনের নিচতলায় ঘটে।

সূত্র: জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

Facebook Comments Box