রাজধানীর মধ্য বাড্ডায় গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল আহসান সাধনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৫ মে) দিবাগত রাতে গুদারাঘাট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মুখোশধারী দুই শ্যুটার এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায়। সাধনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার বুক, পিঠ ও ঘাড়ে গুলির চিহ্ন পাওয়া গেছে।
বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম জানান, ঘটনার তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
Facebook Comments Box




মন্তব্য করুন