মব ভায়োলেন্স ও জনদুর্ভোগ সৃষ্টির চেষ্টা রোধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

আজ (সোমবার) সেনাসদরের মিলিটারি অপারেশনস ডাইরেক্টরেটের কর্নেল মো. শফিকুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে জানান, কেউ মব তৈরি করে বিশৃঙ্খলা ঘটাতে চাইলে সেনাবাহিনী তা কঠোরভাবে দমন করবে।

তিনি জানান, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, জনজীবনের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ ও স্থাপনার সুরক্ষায় সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে ৬২টি জেলায় সেনাসদস্যরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় প্রশাসন ও জনগণের সঙ্গে সমন্বয়ে দায়িত্ব পালন করছে।

সেনাবাহিনী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং বিদেশি কূটনীতিক ও দূতাবাসগুলোর নিরাপত্তায়ও সক্রিয়ভাবে নিয়োজিত রয়েছে।

Facebook Comments Box