এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড থেকে খালাসের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার (২৮ মে ২০২৫) সন্ধ্যায় বাম ছাত্র সংগঠনগুলোর গণতান্ত্রিক ছাত্র জোট মশাল মিছিল করে। রাজু ভাস্কর্য থেকে শুরু হয়ে হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসিতে মিছিলটি শেষ হয়। মিছিলে ‘জামায়াত-শিবির রাজাকার, বাংলা ছাড়’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়। তবে, মুহসীন ও একাত্তর হলের সামনে কিছু শিক্ষার্থী মিছিলের উদ্দেশে ‘ভুয়া ভুয়া’ ও ‘শাহবাগী’ স্লোগান দেন, যা উত্তেজনা সৃষ্টি করে। ছাত্র ফেডারেশনের সভাপতি মিতু সরকার অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার ফ্যাসিবাদী শাসনের ধারাবাহিকতা বজায় রেখে আজহারকে খালাস করেছে। রাজশাহী ও চট্টগ্রামে বাম নেতাকর্মীদের ওপর হামলার বিচার দাবি করেন তিনি।

Facebook Comments Box