বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ উত্তর দিকে অগ্রসর হয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে,

বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) সন্ধ্যা নাগাদ এটি উপকূল অতিক্রম সম্পন্ন করতে পারে এবং ক্রমশ দুর্বল হতে পারে। এর প্রভাবে উপকূলীয় এলাকায় ২-৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

Facebook Comments Box