প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের সব রাজনৈতিক দল নয়—শুধু একটি নির্দিষ্ট দল চলতি বছরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চায়। জাপানে ‘নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া’ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন ২০২৫ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে, তবে সংস্কার বাস্তবায়নের অগ্রগতি অনুযায়ী ডিসেম্বরেও হতে পারে। তিনি আরও জানান, সংস্কার, বিচার ও নির্বাচনের তিনটি লক্ষ্য নিয়েই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে।

Facebook Comments Box