২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনে সহস্রাধিক হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগে বলা হয়, তিনি প্রাণঘাতী অস্ত্র, হেলিকপ্টার ও ড্রোন ব্যবহারে আন্দোলনকারীদের নির্মূলের নির্দেশ দিয়েছিলেন। মামলার অপর দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনাল তিনজনের বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। মামলার পরবর্তী শুনানি ১৬ জুন।
Facebook Comments Box




মন্তব্য করুন