অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের এপ্রিল মাসের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে।
শুক্রবার (৬ জুন) ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণে তিনি এ ঘোষণা দেন।
তিনি বলেন, ত্রুটিমুক্ত, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। এজন্য প্রাতিষ্ঠানিক সংস্কার, মানবতাবিরোধী অপরাধের বিচার এবং রাজনৈতিক সংলাপ অব্যাহত রয়েছে।
ড. ইউনূস আরও বলেন, নির্বাচন কমিশন শিগগিরই নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রকাশ করবে।
Facebook Comments Box




মন্তব্য করুন