পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শনিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সস্ত্রীক সাক্ষাৎ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেনাপ্রধানের সঙ্গে ছিলেন তার স্ত্রী সারাহনাজ কমলিকা রহমান। সাক্ষাতের ছবি প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।

এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে ড. ইউনূস মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শান্তি ও কল্যাণের জন্য দোয়া চান। এ সময় প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা ও কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box