মৌলভীবাজারের বড়লেখায় ঈদের দিন (৭ জুন) বিকেলে কাঠালতলী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে মোটরসাইকেল ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে সাহেদ হোসেন সুমন (২৬) নিহত এবং তাঁর ছোট ভাই রুমন আহমদ গুরুতর আহত হয়েছেন। নিহত সুমন ও আহত রুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের আলাউদ্দিনের ছেলে।
দুর্ঘটনাটি ঘটে যখন সুমন তাঁর ছোট ভাইকে নিয়ে মোটরসাইকেলে কুরবানির মাংস শ্বশুরবাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই সুমন মারা যান। আহত রুমনকে প্রথমে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর কারের চালক পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং তদন্ত চলছে।




মন্তব্য করুন