লন্ডনে আগামী ১৩ জুন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে সূত্র নিশ্চিত করেছে। বৈঠকে জাতীয় নির্বাচন, রাজনৈতিক প্রেক্ষাপট ও দলীয় কৌশল নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box