ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে রেস্টুরেন্টে টিস্যু চাওয়া নিয়ে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার রাতে পাঠানপাড়া মোড়ে এ ঘটনা ঘটে, যা কুট্রাপাড়া ও পাঠানপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে রূপ নেয়। এতে দুই ঘণ্টা সরাইল-লাখাই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সরাইল থানার ওসি রফিকুল হাসান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে, তবে কাউকে আটক করা হয়নি।
Facebook Comments Box




মন্তব্য করুন