সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরামর্শে বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপটে এসেছে নতুন গতি। আগামী ১৩ জুন লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ বৈঠকে নির্বাচনের সময়সূচি, সংস্কার উদ্যোগ ও জুলাই সনদ নিয়ে আলোচনা হতে পারে, যা সরকার ও বিএনপির মধ্যকার দূরত্ব কমাতে ভূমিকা রাখতে পারে।
ড. ইউনূস চার দিনের সফরে ১০ জুন লন্ডনে পৌঁছেছেন। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার উদ্যোগে এ সাক্ষাৎ চূড়ান্ত হয়েছে। গত মে মাসে ইউনূসের সফরের তথ্য পাওয়ার পর থেকেই বিএনপি এ বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখছিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এ সাক্ষাৎ রাজনৈতিক শিষ্টাচারের অংশ এবং দেশের ভবিষ্যতের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।
এদিকে, জাতীয় নির্বাচনের সময়সূচি নিয়ে বিতর্কের মধ্যে এ বৈঠক দেশের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামীসহ কয়েকটি দল এটিকে ইতিবাচক হিসেবে দেখছে।




মন্তব্য করুন