চূড়ান্ত অনুমোদন পেল ২০২৫-২৬ অর্থবছরের জাতীয় বাজেট। রোববার (২২ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বাজেট প্রস্তাবনায় এবার কালো টাকা সাদা করার কোনো সুযোগ রাখা হয়নি, যা শুরুতে থাকলেও ব্যাপক সমালোচনার মুখে শেষপর্যন্ত বাদ দেওয়া হয়েছে।

চলতি বছরের তুলনায় নতুন বাজেটের আকার কমেছে সাত হাজার কোটি টাকা। যেখানে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে চার লাখ ৯৯ হাজার কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে জিডিপির ৩.৬ শতাংশ এবং সাড়ে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনকে অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

প্রসঙ্গত, ২ জুন বাজেটটি টেলিভিশনে উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

Facebook Comments Box