ভোলা থেকে এক‌টি কাভার্ড ভ‌্যান ভ‌র্তি ৩৭ ব‌্যা‌রেল চোরাই সোয়া‌বিন তেল পাচারের সময় জব্দ করা হয়েছে।শ‌নিবার রাত সা‌ড়ে ৮ টার দি‌কে ভোলা সদ‌রের ইলিশা লঞ্চঘাটে কার্নিভাল ক্রুজ ‌থে‌কে র‌্যাব-৮ অভিযান চালিয়ে তে‌লের ব‌্যা‌রেল ভ‌র্তি কাভার্ড ভ‌্যান জব্দ করেছে। এসময় কাভার্ড ভ‌্যা‌নের চালক‌কে আটক করা হ‌য়ে‌ছে। জব্দকৃত তে‌লের আনুমা‌নিক বাজার মূল‌্য প্রায় ১১ লাখ টাকা ব‌লে জা‌নি‌য়ে‌ছেন র‌্যাব।

র‌্যাব-৮ এর ভোলার ক‌্যাম্প কমান্ডার লে. শাহ‌রিয়ার রিফাত অ‌ভি তথ‌্য নি‌শ্চিত ক‌রে সাংবাদিকদের জানান, গোপন সভা‌দের ভি‌ত্তি‌তে শ‌নিবার সা‌ড়ে ৮ টার দি‌কে ভোলা সদ‌রের ইলিশা লঞ্চঘা‌টে অ‌ভিযান প‌রিচালনা করা হয়। এসময় ইলিশা ঘাট থে‌কে ঢাকাগামী কার্নিভাল ক্রুজ থে‌কে এক‌টি কাভার্ড ভ‌্যানে তল্লাশী ক‌রে ৩৭ ব‌্যা‌রেল চোরাই সয়া‌বিন তেল সহ চালক‌কে আটক করা হয়। জব্দকৃত ৩৭ ব‌্যা‌রে‌লে প্রায় ৬ হাজার ৮৪৫ লিটার তেল র‌য়ে‌ছে। যার আনুমা‌নিক বাজার মূল‌্য প্রায় ১১ লাখ টাকা। এসময় কাভার্ড ভ‌্যা‌নের চালক‌কে আটক করা হয়। আটককৃত চ‌ালকের নাম মো: ইব্রাহীম (৩৫)। তিনি ভোলার বোরহানউদ্দিন উপ‌জেলার মা‌নিকা ইউনিয়‌নের ৩ নম্বর ওয়া‌র্ডের মো: না‌ছি‌রের ছে‌লে।

তি‌নি আরো জানান, জব্দকৃত চোরাই সয়া‌বিন তেল ভোলার দৌলতখান উপ‌জেলার থে‌কে ঢাকায় পাচার করার উদ্দে‌শ্যে নি‌য়ে যাওয়া হচ্ছিল। আইনগত ব‌্যবস্থা গ্রহ‌নের জন‌্য কাভার্ড ভ‌্যান, সয়া‌বিন তেল ও আটক চালকসহ ভোলা ম‌ডেল থানায় হস্তান্তর করা হবে।

Facebook Comments Box