রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্মরণকালের বৃহত্তম জাতীয় সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো নেতাকর্মী ঢাকায় আসেন।

শনিবার (১৯ জুলাই) ভোর থেকেই নেতাকর্মীদের ঢল নামে সমাবেশস্থলে। দুপুর গড়াতেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে গেলে পাশের রমনা পার্কেও নেতাকর্মীরা অবস্থান নেন।

রমনা পার্কের গেইটে ভিড়, ভেতরে অনেকে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন, কেউ কেউ খাচ্ছেন, কেউ গোসল করছেন লেকের পানিতে।
বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুরসহ বিভিন্ন জেলা থেকে আগতদের অনেকেই জানান, ভিড় ও গরমের কারণে তারা রমনায় অপেক্ষা করছেন—সমাবেশ শুরু হলে তারা মূল মঞ্চে যাবেন।

জামায়াতের এই সমাবেশে সাত দফা দাবিতে দেশের সব বিভাগ থেকেই বিপুল নেতাকর্মী অংশ নিচ্ছেন বলে আয়োজকরা জানান। নিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের এলাকায় রয়েছে বাড়তি পুলিশ মোতায়েন।

Facebook Comments Box