কক্সবাজারে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ পথসভায় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “আগের নিয়মে আর নির্বাচন হতে পারে না। একটি পক্ষ নির্বাচন ও সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যা গণতান্ত্রিক উত্তরণের পথে বড় বাধা।”

শনিবার (১৯ জুলাই) কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত এ সমাবেশে তিনি অভিযোগ করেন, নির্বাচন ব্যবস্থা পক্ষপাতদুষ্ট রেফারির মতো পরিচালিত হচ্ছে এবং নির্বাচন কমিশনের পূনর্গঠন এখন সময়ের দাবি।

রোহিঙ্গা ইস্যুতে তিনি বলেন, “নোবেল পাওয়ার লোভে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা দেশের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলেছেন। কক্সবাজারের পরিবেশ রক্ষায় দ্রুত রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে।”

তিনি আরও বলেন, ইয়াবা নির্মূলে ‘ট্যাবলেট বদি’র পর এবার যুদ্ধ হবে মাদকের বিরুদ্ধে। কক্সবাজারের পর্যটন, মৎস্য ও লবণ শিল্পের উন্নয়নে স্থানীয়দের মতামতকে প্রাধান্য দিয়ে জাতীয় পর্যায়ে পরিকল্পনা করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, সামান্থা শারমিন ও এসএম সুজা উদ্দিন প্রমুখ।

Facebook Comments Box