ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার কালিগঞ্জ এলাকায় জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের বৃত্তিতে বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত সাড়ে আটায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়ার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোল্লা মেডিকেল চেম্বার থেকে অভিযুক্তক ভুয়া এমবিএইচ ডাক্তার হাবিবুর রহমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১৫ দিনের জেল দিতে নির্দেশ দেওয়া দিয়ে পুলিশে সোপর্দ করেছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ মুহাম্মদ আক্তার হোসেন জানায় শুক্রবার সকাল ১১ টায় সাজার কাস্টটি দিয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। ওসি আরো জানান আটককৃত ভুয়া চিকিৎসকের প্রকৃত নাম মো.মাহাবুবুর রহমান, পিতা মৃত আবুল মজিদ শিকদার, মাতার নাম সেলিনা বেগম। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার হাসানপুর উত্তর গ্রামের বাসিন্দা হলেও বর্তমানে সে কেরানীগঞ্জের কালিগঞ্জে বসবাস করে। তিনি রকিব মোল্লার মেডিসিন চেম্বার মোল্লা মেডিকেল ও ডিজিটাল স্কয়ার হাসপাতালে চিকিৎসক হিসাবে দায়িত্ব পালন করে রোগীদের সাথে প্রতারনা করে আসছিলো। তবে তিনি নিজের নাম পরিবর্তন করে ডা. মো. আবু ফরহাদ (মাহাবুব) পরিচয়ে কালিগঞ্জ বাজারের ‘মোল্লা মেডিকেল হল’-এ দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। নিজের ভুয়া পরিচয়ের সঙ্গে মিলিয়ে মিথ্যা ঠিকানা ও পিতার নাম ব্যবহার করতেন। এছাড়া তার নামে দুইটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। এক ভুক্তভোগী জানান, মাত্র দুই মাস আগেও তিনি কদমতলী গোলচক্কর শহীদ নগর এলাকার আল বারাকা মডেল হাসপাতালে নিজেকে “বিএস, পিজিটি (মেডিসিন), সিসিডি (বারডেম), এআরসিপি (UK)” পরিচয় দিয়ে বিভিন্ন রোগীদের চিকিৎসা দিতো। তার বিরুদ্ধে প্রতারণার প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে এক বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন। এই ঘটনায় স্থানীয় লোকজন প্রশাসনের প্রশংসা করেছেন। রিনাত ফৌজিয়া জানান ভবিষ্যতেও এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
Facebook Comments Box




মন্তব্য করুন