বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচন বিলম্বিত হলে সরকারকে নানা প্রশ্নের মুখে পড়তে হবে এবং সংকটও ঘনীভূত হবে। শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অভিজ্ঞতা ও সমন্বয়হীনতার কারণে অন্তর্বর্তীকালীন সরকার এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। নির্বাচিত না হওয়ায় তারা দেশের চলমান সংকট থেকে দায় মুক্তি পাচ্ছে না। এ সময় তিনি বিমান দুর্ঘটনার ঘটনায় বিমানবাহিনীর নীরব ভূমিকারও কড়া সমালোচনা করেন।
গয়েশ্বর রায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান, যাতে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা পুনরাবৃত্তি না ঘটে।




মন্তব্য করুন