ঐতিহাসিক জুলাই পুনর্জাগরণ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১১টায় ডক্টরস এসোসিয়েশনের মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জনের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে কয়েকশত মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ বিতরণ করা হয়।

স্বেচ্ছায় রক্তদান ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ফৌজিয়া খান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরানুল ইসলাম, সিভিল সার্জন অভিজিৎ শর্মা, কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: নূর মো: শামসুল ইসলাম সহ চিকিৎসকগণ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

Facebook Comments Box