বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
গত ২৯ জুলাই তার এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা জানান, তার হৃদযন্ত্রের তিনটি প্রধান ধমনীতে গুরুতর ব্লক রয়েছে।
হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যালোচনা করে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছে। তবে বিকল্প চিকিৎসা হিসেবে ‘রিং পরানো’ বা স্টেন্টিংয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে।
এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি যে তিনি দেশে এই সার্জারি করাবেন, না কি বিদেশে চিকিৎসা নেবেন। তবে জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ডা. শফিকুর রহমান দেশে থেকেই চিকিৎসা নিতে আগ্রহী।
গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল আছেন এবং বিভিন্ন দলীয় কার্যক্রমেও অংশ নিচ্ছেন।
তবে ইবনে সিনা ট্রাস্টের প্রশাসন বিভাগ থেকে জানানো হয়েছে, আনুষ্ঠানিকভাবে বাইপাস সার্জারির কোনো সুপারিশের তথ্য তাদের জানা নেই। বিষয়টি নিয়ে দলের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি আসবে বলে আশা করা যাচ্ছে।




মন্তব্য করুন