বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) এবং জাতীয় নির্বাচন পর্যবেক্ষক পরিষদ (জানিপপ)-এর চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট ২০২৫) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার তদন্তের অংশ হিসেবে কলিমুল্লাহকে আটক করা হয়েছে।

২০২৫ সালের ১৮ জুন দুদক তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলাটি দায়ের করে। বর্তমানে তাকে দুদকের হেফাজতে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box