কিশোরগঞ্জে এক গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম অভিযোগ করেছেন যে বিএনপি ‘চাঁদা তুললে পুরস্কার, ধরা পড়লে বহিষ্কার এবং ভাইরাল হলে গ্রেপ্তার’ নীতি অনুসরণ করছে। মঙ্গলবার বিকেলে আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে তিনি বিএনপিকে সারা দেশে লুটপাট ও চাঁদাবাজির রাজত্ব কায়েমের অভিযোগ করেন। ফয়জুল করীম পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি করে বলেন, এতে সব রাজনৈতিক দল সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাবে। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box