পপুলার লাইফ ইনস্যুরেন্স কোম্পানী লিমিটেড এর প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান কক্সবাজার হোটেল সী প্যালেসে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে অংশগ্রহণ করেন কোম্পানীর চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী। বক্তব্য রাখেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কোম্পানীর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টচার্য ও মোস্তফা হেলাল কবির, সিনিয়র ডিএমডি সৈয়দ মোতাহার হোসেন, মো. নওশের আলী নাঈম, মো. আবু তাহের, আলমগীর ফিরোজ রানা, মো. হাবিবুর রহমান ও ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, ডিএমডি মো. কামাল হোসেন মহসিন, মো. খলিলুর রহমান সিকদার, মোহাম্মদ এনামুল হক ও শেখ মোহাম্মদ আরাফিন কাদেরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box