বাংলাদেশের সব বিদেশি কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের কার্যালয় ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই নির্দেশনা আনুষ্ঠানিক চিঠি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে। পরে তারা সংশ্লিষ্ট অন্য মিশনগুলোতে বিষয়টি পৌঁছে দিচ্ছেন।
একাধিক কূটনীতিক নিশ্চিত করেছেন যে, সরকার ছবি অপসারণের বিষয়টি তদারকির দায়িত্বও নির্দিষ্ট রাষ্ট্রদূতদের ওপর অর্পণ করেছে। তবে অনেক মিশন এখনও আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাননি বলে জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এক কূটনীতিক বলেন, কিছু মিশন ইতোমধ্যেই আগেই এই পরিবর্তন কার্যকর করেছে।




মন্তব্য করুন