র‍্যাবের আলোচিত ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে সারোয়ার আলম প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালের ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন এবং ২০১৪ সালে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পান। যদিও ২০২১ সালে তিনবার পদোন্নতি বঞ্চিত হলেও পরে উপসচিব পদে পদোন্নতি লাভ করেন।

জনস্বার্থে জারি হওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Facebook Comments Box