বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে গাজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার বিকেলে কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশ সদস্যরা মোংলা বন্দরের বহুমুখী মাদ্রাসা সংলগ্ন একটি বাড়ি থেকে ১ কেজি গাজা ও ৪৩৭ পিস ইয়াবা উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৫১ হাজার টাকা। কোস্টগার্ডের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এসময় মাদক ব্যবসায়ী মোঃ বেল্লাল হোসেন (৪০) এবং মোঃ সগির হোসেন (৫২)কে আটক করা হয়। তাদের বাড়ি বাগেরহাট জেলার মোংলা উপজেলা সদরে।
মঙ্গলবার রাত ১১টায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন