ঢাকা উত্তর সাভারে ছাত্র হত্যা মামলার পলাতক আসামী জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক সহাকারি প্রক্টর ও বহিস্কৃত সহকারী অধ্যাপক মাহমুদ রহমান জনিকে আজ রবিবার গ্ৰেফতার করা হয়েছে। ২০২৪ সালের ৫ আগষ্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও নানা ধরনের অভিযোগ রয়েছে।

জানা যায়, মাহমুদুর রহমান জনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকার সময়ে ছাত্রলীগের হল শাখার সদস্য থেকে বিশ্ব বিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি হন।সে সময়ে তার বিরুদ্ধে বিশ্ব বিদ্যালয়ের নির্মাণ কাজের টেন্ডার বানিজ্যসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন সাভার ডেইরি ফার্ম,যুব উন্নয়ন কেন্দ্র,বিএল‌আর‌আইসহ সাভারে বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়ন কাজে টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিস্তার অভিযোগ রয়েছে। ছাত্রলীগের পরিচয়ে যোগ্য প্রার্থীদের হটিয়ে সকলকে তাকে লাগিয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া ছিল তার সবচেয়ে বড় চমক। সহকারী অধ্যাপক থেকে এক পর্যায়ে হয়ে যান সহকারী প্রক্টর। জাবি ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান জনির পিতার নাম মফিজ উদ্দিন। তার বাড়ি কিশোরগঞ্জ সদর উপজেলার হালুয়া গ্ৰামে। সাভার থানা পুলিশ তাকে পুলিশ টাউন এলাকা হতে গ্ৰেফতার করে।
নজমুল হুদা শাহীন
সাভার

Facebook Comments Box