উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামে অভিযান চালিয়ে ৩২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ২ পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২’র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো-সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ (মধ্যপাড়া) গ্রামের মোঃ আলমাছ আলীর ছেলে মোঃ শাহিন আলম (৩০) ও একই উপজেলার শ্রীকৃষ্ণপুর (উত্তর পূর্ব পাড়া) গ্রামের মৃত শফিজ উদ্দিনের ছেলে। র‌্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সোয়া ৭ টার দিকে উল্লাপাড়া উপজেলার পশ্চিম মহেশপুর গ্রামের পলাতক আসামি মিরাজ ফকিরের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২৪ ইঞ্চি দৈর্ঘ্য ও ১২ ইঞ্চি প্রস্থ্য ৩২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box