চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত এলাকায় অবৈধভাবে প্রবেশ করে বিদেশগামী জাহাজে লুকিয়ে পড়ার চেষ্টা করেন মাহফুজ শেখ নামের এক যুবক।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে বন্দরের ১১ নম্বর জেটি এলাকায় ঘোরাফেরা করার সময় নিরাপত্তা রক্ষীরা তাকে আটক করেন। তার কাছ থেকে একটি পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, খাবার ও ব্যাগ উদ্ধার করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহফুজ শেখ স্বীকার করেন যে তিনি বিদেশে যাওয়ার উদ্দেশ্যে জাহাজে লুকিয়ে পড়ার পরিকল্পনা করেছিলেন। একই দিনে আরও দুটি পৃথক ঘটনায় চুরির উদ্দেশ্যে এবং অন্যের পাস ব্যবহার করে প্রবেশের চেষ্টাকালে মো. আবুল খায়ের ও মেহেদি হাসান লাবলু নামে আরও দুই যুবককে আটক করা হয়।
তিনজনেরই বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বিভাগ। বন্দরের নিরাপত্তা জোরদার এবং অবৈধ প্রবেশ রোধে কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

মন্তব্য করুন