ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আওয়ামী লীগের জুলুম ও নির্যাতনের বিচার চাওয়ার ব্যাপারে বিএনপির অবস্থান সবচেয়ে দৃঢ়। তার দাবি, অন্য কোনো রাজনৈতিক দল এ বিষয়ে এতটা সরব হয়নি।

রবিবার বিকেলে শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে আয়োজিত ওই সমাবেশে তিনি দলের চেয়ারপারসন তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। নির্বাচন প্রসঙ্গে রুমিন মন্তব্য করেন, কিছু রাজনৈতিক দল এখন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন ছাড়া ভোটে অংশ নিতে রাজি নয়, কারণ তারা জানে মাঠে নেমে জনসমর্থন পাওয়া কঠিন হবে। তার ভাষায়, বিএনপির দায়িত্ব হলো সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা।

তিনি আরও বলেন, “বিগত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা শত শত মামলার মুখোমুখি হয়েছেন। ব্যক্তিগতভাবে আমার বিরুদ্ধেও একাধিক মামলা আছে। তবু আমরা আদর্শ থেকে সরে যাইনি।” আসন্ন নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

Facebook Comments Box