মাগুরার শ্রীপুরে কবি ফররুক আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জাতীয় নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, “দল থাকলে মতপার্থক্য থাকবেই। কিন্তু নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে—এটি অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার।” সময় পেছানোর কোনো সুযোগ নেই বলেও তিনি স্পষ্ট করেন।

প্রেস সচিব জানান, এ নির্বাচনকে প্রধান উপদেষ্টা ‘ফাউন্ডেশনাল ইলেকশন’ হিসেবে উল্লেখ করেছেন, যা ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনা নির্ধারণ করবে।

এর আগের দিন ঢাকার সিরডাপ মিলনায়তনে ‘সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ও চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে হবে।

তিনি আরও বলেন, ডাকসু নির্বাচনে ইতিবাচক দৃষ্টান্ত দেখা গেছে, যা জাতীয় নির্বাচনের জন্যও অনুপ্রেরণা। ভোটের নিরাপত্তায় প্রায় ৮ লাখ পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মোতায়েন থাকবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

Facebook Comments Box