জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, আগামী নির্বাচনে দলটি কমপক্ষে ১৫০টি আসনে জয় পাবে। সোমবার (২২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশ্বাস দেন।

পাটওয়ারী বলেন, এনসিপি ৩০০টি আসনে প্রার্থী দেবে এবং সব আসনে জয়ের জন্য চেষ্টা চালাবে। তবে বাস্তবধর্মী হিসাব অনুযায়ী, ১৫০টি আসনে জয়ের সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপি ও জামায়াতের সম্ভাব্য আসনসংখ্যা নিয়ে তিনি মন্তব্য করেন, “বিএনপির সম্ভাব্য আসন ৫০–১০০-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।”

তিনি আরও জানান, এনসিপির অন্তর্ভুক্তিতে আরও কয়েকটি দল আসছে। দল একীভূত হলেও নাম ও প্রতীক একই থাকবে। পাটওয়ারীর ভাষায়, “অনেকগুলো মত ও ব্যানার এনসিপির ব্যানারে একত্রিত হবে, বড় একটি রাজনৈতিক শক্তি তৈরি হবে।”

Facebook Comments Box