বাংলাদেশের সাথে সুইজারল্যান্ডের সর্ম্পক অনেক ভালো । গার্মেন্ট পণ্য উৎপাদনে বাংলাদেশ সারা বিশ্বে বেশ সুনাম কুড়িয়েছে। এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি। আজ বৃহস্পতিবার দুপুরে সাভারের আশুলিয়ার কাঁইচাবাড়ি এলাকায় পরিবেশ বান্ধব ফ্যাক্টরি ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেড কারখানা পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি বলেন,বাংলাদেশের শ্রমিকরা অনেক দক্ষ ও পরিশ্রমিক। তাদের সুযোগ সুবিধা দিলে কাজের মান আরও ভালো করবে। রেটো রেংগলি বলেন ফোর এ ইয়ার্ণ ডাইং কারখানা পরিদর্শন করে বলেন অনেক ভালো লেগেছে। পরিবেশ বান্ধব এ কারখানাটি উন্নত মানের জ্যাকেট তৈরি করে বিশ্বের অনেক দেশে রপ্তানী করছে বলেও উল্লেখ করেন তিনি। এসময় তিনি কারখানাটির শ্রমিকদের সাথে খোলামেলা কথা বলেন। তিনি শ্রমিকদের সূযোগ সুবিধা সম্পর্কে খোঁজ খবর নেন। এর আগে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত সড়ক পথে কারখানাটিতে এসে পৌছলে তাকে ফুল দিয়ে স্বাগত জানান টিম গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহিল নাকিব। পরে তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ও সেখানে একটি গাছের চারা রোপন করেন।
এসময় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন,ফোর এ ইয়ার্ণ ডাইং লিমিটেডের সিনিয়র জিএম এইচ আর এডমিন এন্ড কমপ্লায়েন্স খন্দকার মমতাজুল ইমাম,সিনিয়র জিএম ম্যাকেটিং মেহেদী হাসান,ডেব অব সাষ্টেইনেবলিটি মনোয়ার হোসেনসহ সুইজারল্যান্ড দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
Facebook Comments Box

মন্তব্য করুন