১৭ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো সরাসরি কোনো আন্তর্জাতিক গণমাধ্যমে মুখোমুখি হলেন। রোববার (৫ অক্টোবর) বিবিসি বাংলা তাদের ফেসবুক পোস্টে জানায়, তারেক রহমানের এই সাক্ষাৎকার দুই পর্বে প্রচারিত হবে—প্রথমটি সোমবার (৬ অক্টোবর) এবং দ্বিতীয়টি মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টায় বিবিসি বাংলার ওয়েবসাইট, ফেসবুক পাতা ও ইউটিউব চ্যানেলে।

দীর্ঘদিন ধরে ভার্চ্যুয়ালি দলীয় কার্যক্রমে যুক্ত থাকলেও, এটি তার প্রথম প্রকাশ্য মিডিয়া সাক্ষাৎকার। বিবিসি বাংলার পোস্ট অনুযায়ী, তিনি নির্বাচন, জাতীয় রাজনীতি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেছেন।

এই সাক্ষাৎকারকে ঘিরে বিএনপি নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কারণ, ২০১৫ সালে একটি আদালতের আদেশে তারেক রহমানের বক্তব্য গণমাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা ২০২৪ সালের ৫ আগস্ট আদালতের মাধ্যমে প্রত্যাহার করা হয়।

সাক্ষাৎকারের প্রাক্কালে তারেক রহমান ‘জাতীয় সবুজ মিশন’ চালুর ঘোষণা দিয়েছেন, যা দলীয় নীতিমালার অংশ হিসেবে পরিবেশ ও টেকসই উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার বার্তা বহন করে।

Facebook Comments Box