চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতায় চকরিয়া কমার্স কলেজে টানা দ্বিতীয় বছরেও কেউ উত্তীর্ণ হয়নি। ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে দুই বছর শূন্য পাসের নজির গড়েছে।

বোর্ডের তথ্যমতে, এ বছর চট্টগ্রামে এইচএসসি পরীক্ষায় গড় পাসের হার ৫২.৫৭ শতাংশ। ২৮১টি কলেজের মধ্যে পাঁচটিতে একজন শিক্ষার্থীও পাস করেনি। এর মধ্যে চকরিয়া কমার্স কলেজ অন্যতম।

গত বছর যেখানে জিপিএ–৫ পেয়েছিল ১০ হাজার ২৬৯ জন, এবার পেয়েছে ৬ হাজার ৯৭ জন—কমেছে প্রায় চার হাজারের বেশি। ইংরেজিতে পাসের হার সবচেয়ে কম, মাত্র ৬৩.৭৬ শতাংশ।

শিক্ষাবিদরা মনে করছেন, ইংরেজিতে দুর্বলতা, অনিয়মিত ক্লাস ও শিক্ষক সংকট এই ব্যর্থতার মূল কারণ।
চকরিয়া কমার্স কলেজ কর্তৃপক্ষের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box