সিলেট জেলার ট্রেনযাত্রীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম জানিয়েছেন, ২৪ অক্টোবর থেকে ট্রেনে ভ্রমণের সময় নিজস্ব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) যোগাযোগব্যবস্থা ও নগর শৃঙ্খলা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে ডিসি বলেন, “অন্যের এনআইডি ব্যবহার করে কেউ ট্রেনে ভ্রমণ করতে পারবে না। এতে যাত্রী সুরক্ষা, টিকিট ব্যবস্থায় স্বচ্ছতা ও কালোবাজারি প্রতিরোধ করা যাবে।”
তিনি আরও জানান, ১৮ অক্টোবরের পর থেকে সিলেট শহরের ফুটপাত হকারমুক্ত করা হবে। হকারদের জন্য লালদীঘিরপাড় এলাকায় বিকল্প স্থান নির্ধারণ করা হয়েছে।
সভায় বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ রেল, সড়ক ও বিমান খাতের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন