শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার রাত ৯টা ৬ মিনিটে প্রথম ফ্লাইট ছেড়ে যায়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর বিমান উপদেষ্টা নিজে বিমানবন্দরে উপস্থিত থেকে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, অগ্নিকাণ্ড সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সরকার জানিয়েছে, এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অগ্নিকাণ্ডের উৎস অনুসন্ধানে তদন্ত কার্যক্রম শুরু করা হবে। নাশকতার সম্ভাবনা থাকলে সরকার দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বিমান চলাচল পুনরায় শুরু হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে, যদিও আগুনের কারণে দিনের বেশ কয়েকটি ফ্লাইট বাতিল হওয়ায় ভোগান্তি পোহাতে হয়েছে অনেককে।

Facebook Comments Box