সারা দেশে চালানো বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৮৩১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৭ নভেম্বর) রাতে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, মামলা ও ওয়ারেন্টভিত্তিক অভিযানে ১ হাজার ২৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অন্যান্য অপরাধে জড়িত আরও ৫৯৮ জনকে আটক করা হয়েছে।
অভিযানে দুটি একনলা বন্দুক, দুটি পাইপগান, তিনটি এলজি, আটটি কার্তুজের খোসা এবং ছয় রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা জানান,
“অপরাধ দমনে ধারাবাহিকভাবে অভিযান চালানো হচ্ছে। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পাশাপাশি মামলাভিত্তিক গ্রেফতার কার্যক্রমও জোরদার করা হয়েছে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই অভিযানকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে অপরাধ দমনে নতুন আশাবাদ তৈরি হয়েছে।




মন্তব্য করুন