আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীরা আর কোনো পোস্টার ব্যবহার করতে পারবেন না। সোমবার (১০ নভেম্বর) নির্বাচন কমিশন ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি ২০২৫’ জারি করে এ সিদ্ধান্ত জানায়। এবারই প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রচারে পোস্টার সম্পূর্ণ নিষিদ্ধ হলো।

নতুন আচরণবিধিতে দল ও প্রার্থীদের প্রচারণার সীমারেখা স্পষ্ট করা হয়েছে। এতে বলা হয়েছে, প্রচারে অনলাইন মাধ্যম ব্যবহার করা যাবে, তবে প্রচলিত পোস্টার, ব্যানার বা দেয়ালচিত্র আর অনুমোদিত নয়।

বিধিমালা অনুযায়ী, আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও দেড় লাখ টাকা জরিমানা হতে পারে। রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রেও একই অঙ্কের অর্থদণ্ড নির্ধারণ করা হয়েছে। প্রয়োজনে তদন্ত শেষে প্রার্থিতা বাতিলের ক্ষমতাও থাকবে নির্বাচন কমিশনের হাতে।

বিশ্লেষকরা মনে করছেন, পোস্টার নিষিদ্ধ হওয়ায় প্রচারণার ধরণে বড় পরিবর্তন আসবে। বিশেষ করে ডিজিটাল মাধ্যমের ব্যবহার বাড়বে, যা নির্বাচনী প্রচারকে নতুন মাত্রায় নিয়ে যেতে পারে। তবে এর কার্যকারিতা নির্ভর করবে বাস্তবায়ন ও নজরদারির ওপর।

Facebook Comments Box