ঢাকা, ২১ নভেম্বর:
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগলের ভূমিকম্প অ্যালার্ট সিস্টেমের সুবিধা পাচ্ছেন। ভূমিকম্পের সময় নিরাপদ স্থানে অবস্থান করলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব, আর এই সিস্টেম ব্যবহারকারীদের আগেভাগে সতর্ক করে নিরাপদে থাকার পরামর্শ দেয়।

গুগল ২০২০ সালে প্রথম যুক্তরাষ্ট্রে এ সেবা চালু করে। পরে বাংলাদেশসহ অন্যান্য দেশে এটি সম্প্রসারিত হয়। অ্যান্ড্রয়েড ফোনে থাকা অ্যাক্সিলারোমিটার সেন্সর ভূপৃষ্ঠের প্রাথমিক ‘পি’ তরঙ্গ শনাক্ত করে গুগলের সার্ভারে তথ্য পাঠায়। বিভিন্ন ফোন থেকে সংগৃহীত তথ্য বিশ্লেষণ করে গুগল ব্যবহারকারীদের সতর্কবার্তা পাঠায়।

সতর্কবার্তার ধরন দুই রকম—
– Be Aware: সাধারণত রিখটার স্কেলে ৪.৫ মাত্রার ভূমিকম্প হলে পাঠানো হয়।
– Take Action: ৪.৫ মাত্রার বেশি হলে পাঠানো হয়, এ সময় ফোনে স্বয়ংক্রিয় অ্যালার্ম বাজে।

কীভাবে চালু করবেন
– ফোনের Settings এ যান।
– Safety & Emergency অথবা Location থেকে Earthquake Alerts নির্বাচন করুন।
– টগল চালু করুন।
– চাইলে See a Demo ট্যাপ করে পরীক্ষামূলক সতর্কবার্তা দেখতে পারেন।
– Learn Earthquake Safety Tips অপশনে ভূমিকম্পের সময় নিরাপদ থাকার পরামর্শ পাওয়া যাবে।

এই সিস্টেম ভূমিকম্পের উৎস, মাত্রা ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে তথ্য দেয় এবং নিরাপদে থাকার নির্দেশনা প্রদান করে।

Facebook Comments Box