ঢাকা, ২১ নভেম্বর:
রাজধানীর পুরান ঢাকার বংশালের কসাইটুলীতে ভূমিকম্পের পর একটি পাঁচতলা ভবনের রেলিং ধসে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত একজনকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বংশাল থানার পরিদর্শক (তদন্ত) মো. সোহেল হোসেন ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, ধসে পড়া রেলিংয়ের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
এর আগে সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ এবং এর কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় আতঙ্কে মানুষ ঘর থেকে বেরিয়ে আসে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পন জনমনে ভয় সৃষ্টি করে।




মন্তব্য করুন