ঢাকা, ২১ নভেম্বর:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ‘সেনাবাহিনী পদক’ প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই পদক তুলে দেন।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ সময় বক্তব্য রাখেন এবং বাংলাদেশ আর্মড ফোর্সেসের প্রকাশনা ‘ট্রেনিং কমপেনডিয়াম’ এর মোড়ক উন্মোচন করেন।

Facebook Comments Box