আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বিএনপি নেতা শাহাবুর মোল্লা ও জাহিদ বিশ্বাসের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধ চলছিল। এর জের ধরে সকালে শাহাবুর মোল্লার সমর্থক আল আমিন ও জাহিদ বিশ্বাসের সমর্থক ফিরোজের মধ্যে কলহ শুরু হলে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন এবং দুটি বাড়িঘর ভাঙচুর হয়।

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে। স্থানীয়রা দ্রুত বিরোধ মীমাংসার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box