ঢাকা, শনিবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন মোনাজাত পরিচালনা করেন। সভায় বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম) রেগুলেশন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া নীতিগত ও চূড়ান্তভাবে অনুমোদন হয়। সংশোধনের ফলে এনজিও নিবন্ধনের নিয়ম সহজ হয়েছে এবং বছরে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান অনুমোদন ছাড়াই গ্রহণ করা যাবে।

সভায় প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল জানান, আরব আমিরাতে জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেয়ার অভিযোগে বন্দী থাকা অবশিষ্ট ২৪ জনকে অচিরেই মুক্তি দেওয়া হবে। তিনি বলেন, “দুই-তিনদিনের মধ্যেই তাঁরা দেশে ফিরবেন।”

এছাড়া পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫–এর খসড়া আলোচনায় উত্থাপিত হয়। উপদেষ্টা পরিষদ নির্দেশ দিয়েছে, অধ্যাদেশটি আরও বিস্তারিতভাবে সংশোধন করে পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।

Facebook Comments Box