বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এক ফেসবুক পোস্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, দেশের স্বার্থে খালেদা জিয়া কখনোই কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করেননি।
জাহিদুল ইসলাম উল্লেখ করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে বিভাজন দূর করে ঐক্যের সূচনা করেছিলেন। তার সাহসী অবস্থান ও পার্বত্য অঞ্চলে কৌশলী নেতৃত্ব ছিল দূরদর্শী রাজনীতির উদাহরণ। খালেদা জিয়ার চরিত্রে নম্রতা থাকলেও দেশের স্বার্থে তিনি আপসহীন ছিলেন বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, “১/১১ থেকে ২০২৫ পর্যন্ত খালেদা জিয়া জুলুম-নির্যাতন সহ্য করেছেন কিন্তু ফ্যাসিবাদ ও দেশবিরোধী কোনো শক্তির কাছে মাথা নত করেননি।” খালেদা জিয়ার অসুস্থতায় দলমত নির্বিশেষে দোয়া করার বিষয়টিকে তিনি বাংলাদেশের ইতিহাসে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করেন।
ছাত্রশিবির সভাপতি বিএনপির বর্তমান নীতি নিয়ে প্রশ্ন তুলে বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শ থেকে সরে গেলে দল টিকে থাকতে পারবে না। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান নিজের স্বকীয়তা ধরে রেখে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবেন।

মন্তব্য করুন