বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে এক দিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
রোববার বিকেলে প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত এক সেশনে তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে আছেন তা সরকার জানে না। তবে দেশে ফিরতে চাইলে অন্য কোনো দেশ তাকে আটকাবে—এটি অস্বাভাবিক।
তৌহিদ হোসেন বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে যে পরিবর্তন এসেছে, প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হতে সময় লাগছে। আশা করছি দ্রুতই ওয়ার্কিং রিলেশন স্বাভাবিক হবে।” তিনি আরও জানান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে অবস্থান করছেন, তবে এ বিষয়ে দিল্লি কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যুতে ভারত ফেরত না দিলেও ঢাকা-দিল্লি সম্পর্ক আটকে থাকবে না। দণ্ডিত হওয়ায় তাকে ফেরত পাওয়ার প্রত্যাশা করছে বাংলাদেশ।




মন্তব্য করুন