রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘সংকটাপন্ন’ বলে জানিয়েছেন তার উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান।

গতকাল সোমবার রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন ফজলুর রহমান। বের হওয়ার সময় একটি ভিডিওতে তাকে হাসিমুখে দেখা যায়, যা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফজলুর রহমান বলেন, “আল্লাহর রহমতে এবং ১৮ কোটি মানুষের দোয়ায় ম্যাডাম সেরে উঠবেন। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আল্লাহ যেন তাকে নেক হায়াত দেন—আমাদের হায়াত থেকে নিয়ে হলেও যেন তাকে দেন, এই দোয়াই করছি।”

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ একাধিক জটিল রোগে ভুগছেন। এভারকেয়ারে তার চিকিৎসা চলছে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে। তার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

Facebook Comments Box