প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্তর্বর্তী সরকারের প্রতি বাংলাদেশের মানুষ ব্যাপক আস্থা রাখছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।

আইআরআইয়ের সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চের সর্বশেষ দেশব্যাপী জরিপে দেখা গেছে, ৬৯ শতাংশ মানুষ মনে করেন ড. ইউনূস ভালো কাজ করছেন, আর ৭০ শতাংশ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট।

আইআরআই এশিয়া-প্যাসিফিকের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন, “ড. ইউনূসের নেতৃত্বে জনগণ অগ্রগতি ও সংস্কারের সম্ভাবনা দেখছেন। এই আস্থা স্থিতিশীলতা ও জবাবদিহিতার প্রত্যাশাকেই তুলে ধরে।”

জরিপে আসন্ন জাতীয় নির্বাচন নিয়েও উল্লেখযোগ্য আগ্রহ প্রকাশ পেয়েছে। ৬৬ শতাংশ ভোটার ভোট দিতে ‘খুবই আগ্রহী’, আর ৮০ শতাংশ বিশ্বাস করেন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

Facebook Comments Box