বাংলাদেশের বর্তমান রাজনৈতিক শূন্যতা পূরণে বিএনপি-জামায়াতের পাশাপাশি ইতিবাচক ধারার বিকল্প রাজনৈতিক শক্তি গঠনের আহ্বান জানিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ)।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর জামান টাওয়ারে “নতুন রাজনীতি উত্থানের শর্ত ও আসন্ন নির্বাচন” শীর্ষক আলোচনা সভায় সংগঠনের প্রধান সংগঠক নাঈম আহমাদ এ আহ্বান জানান।

তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন রোধ এবং কালো টাকা ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধ করতে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলোর মধ্যে আস্থা ও শ্রদ্ধার সম্পর্ক পুনর্গঠন করে নতুন বিশ্বাসযোগ্য পথ দেখাতে হবে।

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাধারণ সম্পাদক দিদার ভূইয়া বলেন, আগামী নির্বাচনকে ‘পলিটিক্যাল ইলেকশন’-এ রূপান্তরিত করে জুলাইয়ের স্টেকহোল্ডারদের বিজয় নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ বলেন, জনগণের বাস্তব সমস্যা সমাধানে ব্যর্থ হলে নতুন রাজনীতির উত্থান সম্ভব নয়।

Facebook Comments Box